চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যলয়ে উপজেলা যুবলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজ বিকাল ৫ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন ও ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান, তসলিম রেজা, আজাদ খান, আসিফ ইকবাল ভূট্ট, খালেদুর রহমান টিটো, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক হোসেন, মাহাবুবুল আলম রিংকু, নিতাই সরকার, হারুন অর রশিদ, নুর মোহাম্মদ, আসাদুল ইসলাম, হাসেম আলী প্রমুখ।


