চৌগাছায় সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সরকারি নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করেন যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার দিনব্যাপি চৌগাছা খাদ্য বিভাগ কর্তৃক উপজেলায় ০৯ নং স্বরুপদাহ ইউনিয়নের সাধারণ কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হয়। অত্র ইউনিয়নে নির্ধারিত ২৬ টাকা কেজি এবং ১০৪০ টাকা মন দরে এ ধান ক্রয় করা হয়েছে । সঠিক দামে ধান বিক্রয় করতে পেরে এ অঞ্চালের সাধারণ কৃষকদের মাঝে বেশ খুশি দেখা গেছে ।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্নসাধারন সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য হবিবর রহমান হবি, স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান বাদল হোসেন, জগদেশপুর ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান খান, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক শরিফুল ইসলাম, সদস্য তসলিমুর রহমান, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হুসাইন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, চৌগাছা পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, মিনহাজুর রহমান জিসাদ।
এ ছাড়া অত্র ইউনিয়নের ধান সংগ্রহ অনুষ্ঠানের যোগদেন চৌগাছা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।