চৌগাছায় সড়ক দূর্ঘটনায় আহত-৪, 

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দেওয়ায় চার জন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত চারজনের মধ্যে ইজিবাইকের চালককে ঘটনাস্থল থেকে সরাসরি যশোর সদর হাসপাতালে নেওয়ায় তার তথ্য দেওয়া সম্ভব হয়নি এবং বাকি তিনজনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তিন জন হলো মহেশপুরের শ্রীরামপুরের সরজিত কুমার দাস (৪৫), তার স্ত্রী শ্যামলী দাস (৩৭) এবং সাতমাইল দোয়ারপাড়া গ্রামের ও যশোর এম এম কলেজের ইতিহাস বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রী রেবেকা (২৪)।
হাসপাতাল ও আহতদের আত্মীয় সূত্রে জানা যায় সরজিত কুমার ও তার স্ত্রী শ্যামলী বোনের বাড়িতে যাবার উদ্দ্যেশ্যে ঝিকরগাছার মোহাম্মদপুর মোড়ে যেতে চৌগাছার ইজিবাইক স্টান্ড থেকে ইজিবাইকে রওনা দিয়েছিলো। একই গাড়িতে রেবেকা যাচ্ছিলো জাহাঙ্গীরপুর আত্মীয় বাড়িতে। কিন্তু ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে চৌগাছার কুঠিবাড়ি মোড়ের আগে আড়তের সামনে মেহেগনি গাছে মেরে দেয়। ফলে চালক সহ চারজন আহত হয়।