চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় হতে চলেছে একটি মিনি স্টেডিয়াম। পূরণ হতে চলেছে চৌগাছাবাসীর একটি স্বপ্ন। স্টেডিয়ামটি হবে পৌরসদরে অবস্থিত কাঁচামাল হাটায়। দলীয় সূত্রে জানা গেছে, খুব দ্রতসময়ের মধ্যে এই কাজটি শুরু করা হবে। চৌগাছা উপজেলার মানুষের খেলা-ধুলার সুবিধার জন্য একটি মিনি স্টেডিয়াম তৈরি করার লক্ষ্যে জায়গাটি পরিদর্শন করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) ডাঃ নাছির উদ্দিন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্নসাধারন সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদদের সদস্য হবিবর রহমান হবি।
আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শায়লা জেসমিন, চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগদেশপুর ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান খান, স্বরুপাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান বাদল হোসেন, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া, চৌগাছা উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক শরিফুল ইসলাম, সদস্য তসলিমুর রহমান, চৌগাছা উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাসিমা খানম, চৌগাছা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হুসাইন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হাসান রেজা, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, মিনহাজুর রহমান জিসাদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার নানা শ্রেনীর লোকজন।


