চৌগাছা উপজেলা আওয়ামীলীগের আরেক যোগ্য অভিভাবকের তালিকায় মেহেদী মাসুদ চৌধুরী 

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামীলীগের খাতায় এ পর্যন্ত যত গুণী ব্যক্তিদের নাম এসেছে তাদের মধ্যে মেহেদী মাসুদ চৌধুরী অন্যতম একজন। যেনো সমগ্র উপজেলার পাতায়-পাতায়, শিরায়- শিরায় তার অবস্থান। তারই প্রমাণ মেলে উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিনিয়ত ঘুরে ঘুরে আওয়ামী প্রিয় ভাইদের খোঁজখবর নেয়ার মাঝে।

তেমনিভাবে তিনি আজ রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় প্রাক্কালে ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রবীণ নেতা মহাব্বত হোসেন দলু’র শারিরীক অসুস্থতার সংবাদ জেনে তাকে দেখার জন্য, পারিবারিক সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেওয়ার জন্য তার নিজ বাসভবন ফতেপুর উপস্থিত হন। এসময় মেহেদী মাসুদ চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহম্মেদ কবীর, ধূলিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, শাহিনুর রহমান খান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ, যুবলীগের উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাষ্টার ফারুক হোসেন, প্রভাষক ও সাংবাদিক অমেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল হুসাইন, সোহেল দেওয়ান প্রমূখ।