জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী তীরবর্তী ৩টি ইউনিয়নকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়নগুলো হলো, খাস পুখুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদী তীরবর্তী এসব ইউনিয়নে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক পোশাক কর্মী নৌপথে জেলায় এসেছেন। এতে এই এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি রয়েছে।
ঝুঁকি এড়াতে এসব ইউনিয়নে প্রবেশ ও বর্হিগমন বন্ধ করতে রোববার (১২ এপ্রিল) রাত থেকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় মানুষের প্রবেশ ও বর্হিগমন সম্পূর্ণ নিষেধ থাকবে।


