ছেলেরাও ফিরছেন ‘খালি’ হাতে

ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে মেয়েরা পদক জেতাবে এমন প্রত্যাশা ছিল সবার। সেই প্রত্যাশা মেটাতে পারেনি তারা। পদক জয়ের আশা অনেক আগেই শেষ হয়ে গেছে মেয়েদের। ছেলের থেকে বড় কোনো প্রত্যাশা না থাকলেও গেমসের শুরুর পারফরম্যান্সে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২৯-২৫ পয়েন্ট এবং তার আগে থাইল্যান্ডকে ৩৪-২২ পয়েন্টে হারায় ছেলেরা। এর আগে শুরুটা অবশ্য বাজে ছিল। ভারতের কাছে হেরেছিল ৫০-২১ ব্যবধানে। শেষ দুই ম্যাচে জয় পেলেও দক্ষিণ কোরিয়ায় ধরাশয়ী বাংলাদেশ কাবাডি দল। দক্ষিণ কোরিয়ার কাছে তারা হেরে গেছে ১৮-৩৮ পয়েন্টে। এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে পদক জেতার আশা। মেয়েদের পর তাই ছেলেরাও ফিরছেন ‘খালি’ হাতে।