হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নতুন সদস্য ফরম বিতরণ,পূরন ও সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ অক্টোবর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে এডভোকেট আবুল হোসেন(২) এর সভাপতিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার কায়সার কামাল, অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওয়াহিদুজ্জামান দিপু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মন্টু, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, ব্যারিস্টার জাকির হোসেন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট নাসিরুদ্দিন সম্রাট,
অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট এবি এম সেলিম, জেলা বিএনপি’র সভাপতি রহমাতুল্লাহ (পলাশ), জেলা বিএনপি’র সাবেক সাধারণত সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট আব্দুল মজিদ, এ্যাড,আমজাদ হোসেন, আব্দুস সাত্তার এডভোকেট শহীদুল্লাহ( ২), এ্যাড,আশরাফুল আলম, এডভোকেট তোজাম্মেল হোসেন, এডভোকেট সোমনাথ ব্যানার্জি, এডভোকেট শেখ শিমুল, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী,অধ্যাপক শের আলী, পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হবি,সোহেল আহমেদ মানিক, এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, আবু জাহিদ ডাবলু প্রমূখ্য।


