জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্তানসহ নারীর আত্মহত্যার চেষ্টা

জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মা ও মেয়ে। ওই নারীর সঙ্গে এক ছেলে ও এক মেয়ে সেখানে উপস্থিত ছিল।

শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টার পর প্রেস ক্লাব এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।