জানুয়ারিতে আইপিএলের অকশন

ক্রীড়া ডেস্ক : আইপিএলের একাদশ আসর শুরু হবে এপ্রিলে। তার আগে জানুয়ারির শেষ সপ্তাহে হবে অকশন। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন জেষ্ঠ্য কর্মকর্তার দেওয়া তথ্যমতে জানুয়ারি মাসের ২৭ ও ২৮ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের একাদশ আসরের অকশন। এর আগের আসরগুলোর অকশনও বেঙ্গালুরুতে হয়েছিল।

এবারের অকশনে আগের আসরের চেয়ে ৮০ কোটি রূপি বৃদ্ধি পাবে। এক ফ্র্যাঞ্চাইজি পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। ৪ জানুয়ারির মধ্যে দলগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বিসিসিআই এর কাছে জমা দিবে। ১৮ জানুয়ারি অকশনে ওঠা খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। এবারের অকশনে ফ্র্যাঞ্চাইজিগুলো ২৫ জন খেলোয়াড় নিয়ে দল সাজাতে আগের চেয়ে ৮০ কোটি রূপি বেশি খরচ করতে পারবে। মূলত আইপিএলের মিডিয়া রাইটস বৃদ্ধি পাওয়ায় দলগুলো আগের চেয়ে বেশি খরচ করার সুযোগ পাচ্ছে।

জেষ্ঠ্য ওই কর্মকর্তা জানিয়েছেন আইপিএল হল টাকার খেলা। আইপিএলের ইতিবাচক দিক হল এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পেয়েছি।