জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন সৌম্য-মেহেদীরা

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সদস্যরা। শুক্রবার (৯ জুলাই) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হারারের উদ্দেশে রওয়ানা দেন সৌম্য-মেহেদীসহ ৫ ক্রিকেটার।

জিম্বাবুয়েতে টেস্টের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সে উদ্দেশে টেস্ট দলের ১৮ সদস্যের পর, বুধবার জিম্বাবুয়ে যান ওয়ানডে দলের ৮ সদস্য। সেখানে ছিলেন মোস্তাফিজ, নাঈম শেখ, মিঠুন, রুবেল, সোহান ও সাইফউদ্দিন।

আগামী ১৬ জুলাই দেশ ছাড়ার কথা ছিল বাকি থাকা টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের। কিন্তু কোভিডের প্রকোপে ফ্লাইট শিডিউল নিয়ে সমস্যা এড়াতে আগেই জিম্বাবুয়ে চলে গেল টি-টোয়েন্টি দলের সদস্যরাও। শুক্রবার ভোরে সৌম্য সরকার, শামিম পাটোয়ারি, নাসুম আহমেদ, শেখ মেহেদী এবং স্কোয়াডের একমাত্র লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দেশ ছাড়েন।

কোভিড পরিস্থিতিতে জিম্বাবুয়েতে ক্রিকেট ইভেন্টে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশকে আতিথ্য দেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। তাই সেখানে ৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত তিন সংস্করণের সিরিজ খেলছেন টাইগাররা।

এ সফরে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু হয় বুধবার (৭ জুলাই)। বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন লাল-সবুজরা।

এদিকে নির্বাচকদের দাঁত ভাঙা জবাব দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট দল থেকে বাদ পড়ার পর ফিরেই দলকে বাঁচিয়েছেন মহাবিপদ থেকে। শুধু তাই না। ক্যারিয়ার সেরা ১৫০ রানেও ছিলেন অপরাজিত। দুর্দান্ত ব্যাট করেছেন ফার্স্ট বোলার তাসকিন আহমেদ। হাঁকিয়েছেন ফিফটি। তবে, রিয়াদ তাসিক মাত্র ৫ রানের জন্য মিস করেছেন ৯ম উইকেটের বিশ্ব রেকর্ড জুটি।

জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ব্যাটিং নির্ভর একাদশ নিয়েও প্রথম দিন ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এমন সময়ে উইকেটে আসলেন ১৬ মাস আগে টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ। কিন্তু, অভিজ্ঞ এই ব্যাটারকে নির্বাচকদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন। টেস্ট ক্রিকেটের টেম্পারামেন্ট টেকনি কিংবা ম্যাচের মোমেন্টটার্ম। সব কিছুই ছিল মাহমুদউল্লাহ’র ব্যাটিং দর্শনে।
মাহমুদউল্লাহ ও তাসকিন নৈপুণ্যে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৪৬৮ রান। টাইগারদের করা প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে প্রথম দিন ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।