বাজেটে বরাদ্দ থাকার পরেও জ্বালানি সাশ্রয়ে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানকে ২০-২৫ শতাংশ কম জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
পরিপত্র বলা হয়েছে, পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চলতি ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এ পরিপত্র প্রযোজ্য।


