জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৬১ রান

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়া কাপের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

টস হেরে ব্যাট করতে নামে থাইল্যান্ডের মেয়েরা। তবে বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৩ রানে প্রথম, ৯ রানে দ্বিতীয়, ২১ রানে তৃতীয়, ২৬ রানে চতুর্থ, ৩১ রানে পঞ্চম, ৩৬ রানে ষষ্ঠ, ৩৯ রানে সপ্তম ও ইনিংসের শেষ বলে দলীয় ৬০ রানে অষ্টম আউকেট হারায়। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬০ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৬১ রান।

বল হাতে বাংলাদেশের সালমা খাতুন ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নিয়েছেন। আর ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ।