ক্রীড়া ডেস্ক : ২০০৬ সালের পর বিশ্বকাপের মূলপর্বে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে সুইডেনের। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে সুইডিশরা।
নোভগোরদে রোববার ‘এফ’ গ্রুপের এই ম্যাচে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে সুইডেনের জয়সূচক একমাত্র গোলটি করেন অধিনায়ক আন্দ্রেস গ্রানকভিস্ট। পেনাল্টিটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কাছ থেকে পেয়েছিল সুইডেন।




