ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালেয়র যুগ্ম সচিব তোফায়েল আমেদকে আহ্বায়ক ও উপসচিব আমিনুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি থাকবেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ‍্যে মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এসব তথ্য জানান।