ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র ও গুলিসহ বিল্লাল হোসেন (৩৩) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার সাড়াতলা মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিল্লাল ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ভোরে ওই মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে দস্যুরা- এমন গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়। সেসময় ডাকাতদের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে বিল্লালকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি।


