ঝিনাইদহে নতুন কোয়ারেন্টিনে ১০৯ জন

জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে নতুন করে ১০৯ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) এতথ্য জানান ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
তিনি জানান, রোববার নতুন ১০৯ জনসহ জেলায় বিদেশেফেরত ও তাদের সংস্পর্শে আসা মিলিয়ে মোট ১ হাজার ১৯১ জনকে কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন মেয়াদের কোয়ারেন্টিন শেষে করোনার প্রাথমিক কোনো লক্ষণ না থাকায় ছাড়পত্র পেয়েছেন ৮৯৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ২৯৭ জন।
ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে ঝিনাইদহে আসা ব্যক্তিদেরও হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।