টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে খ্রিষ্টান ধর্মের বাংলাদেশ রিভাইবেল কমিটির উদ্যোগে বিশেষ আরোগ্যদায়ী আত্মিক উদ্দীপনা (পরিত্রান) সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় পাগার ঝিনু মার্কেট হাউজিং সোসাইটি প্রকল্প-৭ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রিভাইভাল কমিটির রেভা: কল্যান বিশ্বাস এর স ালনায়, আহবান ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আরোগ্যদায়ী আত্মিক উদ্দীপনা সভা। তিনি অতিথিদের আসন গ্রহণ ও পরিচয় পর্বের দায়িত্বও পালন করেন। এতে প্রারম্ভিক প্রার্থনা করেন ডা: এন্ড্রু বাড়ৈ। কয়ারটিমের জন্য প্রার্থনা করেন পাষ্টর গিলবার্ট। প্রশংসা গান, প্রশংসা ও আরাধনা করা হয় কয়্যার টিম দিয়ে। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব আজমিরি খান টুটুল। দেশের জন্য প্রার্থনা করেন মিসেস তুলিখা বৈরাগী, পাগাড় ও পার্শ্ববর্তী এলাকার জন্য পাষ্টর বাসুদেব বিশ্বাস, উপহারের জন্য পাষ্টর বিরজিৎ, বক্তার জন্য পাষ্টর জন বিশ্বাস। প্রভুর বাক্য প্রচার করেন নাইজেরিয়ান নাগরিক পাষ্টর যোসেফ আকিনটুন্ডে। সমাপনি প্রার্থনা ও আর্শিবচন করেন পাষ্টর সুজয় সিনহা।
টঙ্গী-গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসরত খ্রিষ্টান ধর্মালম্বী ব্যাপলিষ্ট সম্প্রদায়ের প্রায় দুই সহ¯্রাধিক লোক এ সভায় অংশগ্রহন করে বিভিন্ন আঙ্গিকে ইশ্বরের আরাধনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবেই সমাপ্ত হয় বিশেষ আরোগ্যদায়ী আত্মিক উদ্দীপনা (পরিত্রান) সভা।


