টঙ্গীতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এরশাদনগর এলাকায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

গাজীপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও টঙ্গী থানা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হোসেনের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি ই¯্রাফিল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি আলমগীর রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হিরন মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টি সাবেক সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন, টংগী পশ্চিম থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ইউনুস, টংগী পূর্ব থানা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, টংগী পূর্ব থানা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গমিরুল ইসলাম প্রধান, সেলিম হোসেন, আবুল হোসেন, ইদ্রিস আলী প্রমুখ।

শেষে ডা. মো. আনোয়ার হোসেন সরকারকে সভাপতি ও শেখ মো. রাসেলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট টঙ্গী পূর্ব থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি ঘোষণা করা হয়। এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষকে জাতীয় পার্টির সময়কার উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিতে হবে। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের উন্নয়নের রূপকার। নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এঅবস্থায় দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।