টঙ্গীতে ট্রেনের ঢাক্কায় রাজমিস্ত্রী নিহত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া তিস্তাগেট এলাকায় হাবিবুর রহমান (২৬) নামে এক রাজমিস্ত্রির নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সে রাজশাহী জেলার গোমস্তাপুর থানা এলাকার মকরমপুর গ্রামের মন্টু মিয়া ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, হাবিবুর মরকুন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে রাজ মিস্ত্রির কাজ করতো। রাত ৮টার দিকে তিস্তারগেট এলাকায় রেল লাইনের পাশ দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাটছিল সে। এ সময় একটি দ্রæতগামী চলন্ত ট্রেনের সাথে ঢাক্কা লেগে দূরে ছিটকে পরে হাবিব।
এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।