এস,এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক তরুন নিহত হয়েছেন। নিহতের নাম মো: হৃদয় (১৮)। নিহত হৃদয়ের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
টঙ্গী রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির এএসআই মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইন পার হওয়ার সময় হৃদয়ের ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যায় হৃদয় (১৮)। পরে খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এঘটনায় টঙ্গী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


