টঙ্গীতে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিল্স লি. এর বার্ষিক সাধারণ সভা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিল্স লি. এর বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার দুপুরে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এম.পি। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বি.কম মতির স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মনির আহমেদ, নিউ মন্নু ফাইন কটন মিলসের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, গাজীপুর মহানগর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমূখ। সভায় গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক।
পরে শেয়ার সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়। এবারের সাধারণ সভায় সকল পরিচালক ও শেয়ার সদস্যদের সম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেব মতিউর রহমান বি.কম পূণ নির্বাচিত হন।  পরিচালনা পর্ষদের সদস্য হন এ কে এম শাহাবুদ্দিন, মো. নূর হোসেন, আঃ কুদ্দুস মিয়া, নূরুল আমিন ও আঃ মমিন।