টঙ্গীতে ফাদার অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা সৌরভ ৩দিনের রিমান্ড

এস,এম মনির হোসেন জীবন : ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণ মামলায় টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা শামস কবির সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ সোমবার ছিল রিমান্ডের প্রথম দিন।
গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই রোববার এ আদেশ দিয়েছেন। এদিকে এ ঘটনায় জড়িত অপর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই রিমান্ড আবেদন শুনানি শেষে সৌরভের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
টঙ্গী থানা পুলিশের পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনার মামলায় সোমবার রাতেই টঙ্গীর পাগার এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।
রোববার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই রোববার ছাত্রলীগ নেতা শামস কবির সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার ছিল রিমান্ডের প্রথম দিন। সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গির্জার ফাদার অপহরণে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর গত বুধবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।