টঙ্গীতে মশাল মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। টংগী পূর্ব থানা বিএনপি’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক জাবেদ আহম্মেদ সুমন সরকারের নেতৃত্বে মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসমাইল, আবুল কালাম আজাদ মিন্টুসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। টঙ্গী বাজার থেকে মশাল মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে পূনরায় একই স্থানে গিয়ে সমাপ্ত হয়।

এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে।