অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে দৈনিক সময়ের আলো’র টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ও চ্যানেল এস এর গাজীপুর প্রতিনিধি আব্দুল আলিমের বিরুদ্ধে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালের ডা, সৈয়দা তানজিনা আফরিন (ইভা) কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সোমবার সকাল ১১টায় শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, গত শুক্রবার সকাল ১১ টা। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ইমার্জেন্স কক্ষের দরজা বন্ধ। ভিতরে কর্তব্যরত ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভা প্রাইভেট হাসপাতালে দালাল ও প্রতিনিধিদের সাথে গল্প মশগুল। দরজার বাইরে চিকিৎসা সেবা নিতে আসা অর্ধশতাধিক রোগী লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান। গণমাধ্যম কর্মীদের দেখে রোগী ও তাদের স্বজনরা অভিযোগ দিলে গনমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে ডাক্তারের কক্ষের দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দেওয়ার সাথে সাথে ঢাকা কার্ডিয়াক হাসপাতালের মহিলা দালাল ঝিনুক ও অপর ২-৩জন ডাক্তারের কক্ষ থেকে বের হয়ে দৌঁড়ে পালাতে চেষ্টা করেন। এ সময় শতাধিক লোকজনের সামনে ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভা গণমাধ্যম কর্মীদের গালিগালাজ করেন ও তাদেরকে মারধর করার জন্য জুতা হাতে তেড়ে আসেন । তিনি দাম্ভিকতার সাথে উচ্চ কন্ঠে বলে উঠেন, ‘আই ডোন্ট কেয়ার এনিবডি, আই হেট জার্নালিষ্ট’।
এ ঘটনায় বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর ডা. সৈয়দা তানজিনা আফরিন (ইভা) ক্ষিপ্ত হয়ে উল্লেখিত দুই জনের বিরুদ্ধে যৌন পীড়ন সংক্রান্তে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা (নং-৫৬) দায়ের করেন। ঘটনার তদন্ত ছাড়া মামলা নেওয়ায় পুলিশের ভুমিকায় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিকরা টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করতে গেলে তা রহস্যজনক কারনে আমলে নেননি থানা পুলিশ।
বক্তরা আরও বলেন, অনতিবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট বিভাগীয় তদন্তের মাধ্যমে ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভা’র উপযুক্ত শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিকের অভিযোগটি প্রশাসনের আমলে নিয়ে মামলা রজু করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনসহ উধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন টঙ্গী ও গাজীপুরের সকল সাংবাদিকবৃন্দ।
উক্ত মানববন্ধনে সিনিয়র সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন মিয়া, বাংলাদেশ মস্ফল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ আকরাম, মেঘনা২৪ এর সম্পাদক মাহাবুবু রহমান চৌধুরী, চ্যানেল ৪এর সম্পাদক মাসুদ সরকার, দৈনিক জনতার টঙ্গী প্রতিনিধি দেওয়ান রফিকুল ইসলাম মাখন, বাংলদেশ সমাচারের টঙ্গী প্রতিনিধি অমল চন্দ্র ঘোষ, দৈনিক ভোরের পাতার টঙ্গী প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক করতোয়ার টঙ্গী প্রতিনিধি আনোয়ার হোসেন মাস্টার, সিএনএ নিউজ পোর্টালের সম্পাদক লুৎফুজ্জামান লিটন, দৈনিক আজকের জনতার টঙ্গী প্রতিনিধি হাসান মামুন, এশিয়ান টিভির টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি ফরিদ আহমেদ নয়ন, পশ্চিম থানা প্রতিনিধি ফাহিম, বিজয় টিভির টঙ্গী প্রতিনিধি মোরশেদ আলাম খোকন, আনন্দ টিভির ষ্টাফ রির্পোটার মিরাজী সেলিম ও টঙ্গী প্রতিনিধি শামিমা খানম, দৈনিক বর্তমানের টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার, দৈনিক নওরোজ ষ্টাফ রির্পোটার হানিফ হোসেন, সাপ্তাহিক মহানগর বার্তার টঙ্গী প্রতিনিধি মোঃ লিটন মিয়া, দৈনিক ভোরের কন্ঠ টঙ্গী প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন, দৈনিক ঢাকার ডাক গাজীপুর দক্ষিন প্রতিনিধি রাজিব হোসেন, ঢাকা টিভির টঙ্গী প্রতিনিধি এম আওলাদ, জেটিভির টঙ্গী প্রতিনিধি রাহয়ান আলি, দৈনিক সকালের সময়ের টঙ্গী প্রতিনিধি শেখ রাজিব হোসেন আকাশ, দৈনিক নওরোজ টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, দৈনিক সরেজমিন বার্তার টঙ্গী প্রতিনিধি মাহাবুব জিলানী, দৈনিক সোনালী বার্তার টঙ্গী প্রতিনিধি জাকির হোসেন জাহাঙ্গীরসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


