মো.রবিউল ইসলাম( টঙ্গী প্রতিনিধি): গাজীপুরের টঙ্গীর খা পাড়া এলাকায় শত কোটি টাকা মূল্যের তিন দশমিক ৮০ একর সরকারি খাস জমি দখল মুক্ত করেছে জেলা প্রশাসন। বুধবার দিনব্যাপি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসানের নেতৃত্বে ভ্রামম্যান আদালত অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ জানান, একটি মহল দীর্ঘদিন ধরে খাপাড়া এলাকায় একটি সরকারি পুকুরসহ তিন একর ৮০শতাংশ জমি দখল করে বসত বাড়ি, কাঁচা বাজার ও বিভিন্ন স্থাপনা নির্মান করে ভাড়া আদায় করছিল এমন অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে সকল আইন-বিধি মেনে বুধবার ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সময় পাকা ও আধাপাকা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরো জানান, পুকুরের জমির চারপাশে ওয়াকওয়ে ও বাগান সৃজন করে জনগণের জন্য উন্মূক্ত করে দেয়া হবে।
এ সময় গাজীপুর জেলার আরডিসি মো. শরীফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী, জুবের আলম, মো. রাসেল মিয়া, শামিমা শরমিনসহ জেলা ও টঙ্গী ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদকাজে শতাধিক শ্রমিক , পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।


