অমল ঘোষ, টঙ্গী-গাজীপুরঃ গাজীপুরের স্বনামধন্য টঙ্গী থানা প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ক্লাবের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ
আলী ভূঁইয়ার সঞ্চালনায় সভায় সাংবাদিক হাজী এস এম মনির উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মোঃ জাকির হোসেন,আফজাল হোসেন, অমল চন্দ্র ঘোষ, মোঃ রফিকুল ইসলাম, অলিদুর রহমান অলি, এস এম মনসুর মাসুদ,
আনোয়ার হোসেন মাষ্টার, পলাশ প্রধান, আবু সালেহ মুসা, তাওহিদুল ইসলাম, আনোয়ার হোসেন পিন্টু, লুৎফুজ্জামান লিটন,গোলাম আজাদ, নাইমুল হাসান বাপ্পী, জহিরুল আলম লিটন, ইফতেখার রায়হান, সুজন সারোয়ার, জসীম উদ্দিন চৌধুরী, বি এ রায়হান, তরিকুল ইসলাম, তাওহীদ কবির, মোঃ মোস্তাকিম খানসহ টঙ্গীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় চলমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যত কর্ম পরিকল্পণা, সামাজিক কল্যাণে সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


