ক্রীড়া ডেস্ক : আইপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজি পুনে সুপারজায়ান্ট। টস জিতেছেন মুম্বাইর অধিনায়ক রোহিত শর্মা। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
কোনো দলেই পরিবর্তন নেই। আগের ম্যাচে যে একাদশ নিয়ে তারা খেলেছিল- সেই একাদশ নিয়েই মাঠে নামছে।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাই হেরে যায় রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে আসে মুম্বাই। প্রথম কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নিতে পারলে আইপিএলের তৃতীয় শিরোপা শোকেসে উঠবে মুম্বাইর। অন্যদিকে একই নাটকের পুর্নমঞ্চায়ন হলে প্রথম শিরোপা বগলদাবা করবে পুনে।


