ক্রীড়া ডেস্ক : আইপিএলের ৪৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট লায়ন্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতেছেন সুরেশ রায়না। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে পাঞ্জাব।
কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। মানান ভোহরার পরিবর্তে খেলছেন গুরকিরাত সিং। অন্যদিকে গুজরাটের একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। আজ খেলছন ধাওয়াল কুলকারনি।
প্রথম দেখায় গুজরাট লায়ন্সকে ২৬ রানে হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আজ ঘরের মাঠে একই দৃশ্যের পুনঃরাবৃত্তি ঘটে কিনা দেখার বিষয়। নাকি ঘরের মাঠে হারার প্রতিশোধ নেয় রায়নার গুজরাট।
১১ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গুজরাট লায়ন্স রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আজ জয় পেলে তারা শীর্ষ চারে থাকার ক্ষেত্রে এগিয়ে যাবে। অন্যদিকে গুজরাট হারলে আইপিএলের দশম আসর থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।


