টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আরুনডেল ক্যাসল ক্রিকেট মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। স্ত্রীর অসুস্থতার কারণে আগের রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ তাই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক।
ইংল্যান্ডের সাসেক্সে নয় দিনের প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।