ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, জর্জ ওয়ার্কার, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিম মুনরো, মিচেল সান্তনার, ইশ শোধি, সেথ রাঙ্ক, স্কট কুগেলেইজ।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিংম, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরনি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, সিমি সিং, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকআর্থি, টিম মুরতাগ, পিটার চেজ।
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। ডাবলিনের ম্যালাহাইড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে কিউইরা।
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক আয়ারল্যান্ডের ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াল দ্বিতীয় ম্যাচ। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে পুরোপুরি সবুজ উইকেটে খেললেও আজ কিছুটা পরিবর্তন দেখা গেছে। স্টুয়ার্ট থমস্পনের পরিবর্তে সিমি সিংকে আজ মাঠে নামিয়েছে আইরিশ টিম ম্যানেজমেন্ট। পিঠের ব্যাথার কারণে আজও মাঠে নামতে পারেননি এড জয়সে।


