টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের লাইন খুল‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহতরা হলেন- উপ‌জেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রা‌মের আইন্নুদ্দিন মিয়া (৬৫) ও ছেলে আনোয়ার হোসেন(৩৩)।

মঙ্গ‌লবার (১৬ ন‌ভেম্বর) ভোর রা‌তে টাঙ্গাইল সদর উপ‌জেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে‌ছে।

স্থানীয়রা জানান, ছে‌লে আনোয়ার তার ব্যাটারিচালিত অটোরিকশা বা‌ড়ির এক‌টি ঘরে চার্জ দি‌য়ে‌ছিল। পরে ভোররা‌তে অটোরিকশার বিদ্যুৎ সং‌যোগ বিচ্ছিন্ন কর‌তে গি‌য়ে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়। প‌রে ছেলেকে বাঁচাতে গি‌য়ে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হো‌সেন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন।