প্রায় দেড়যুগ আগে টানা ২১টি ওয়ানডে ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে সেই ২১ ম্যাচ জিতেছিল অসিরা। এর প্রায় ১৮ বছর পর এবার অস্ট্রেলিয়া পুরুষ দলের গড়া রেকর্ডটি ভেঙে দিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নারী দলকে ৬ উইকেটে হারিয়ে টানা ২২তম ওয়ানডে ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া নারী দল। তারা সবশেষ কোনো ওয়ানডে হেরেছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর খেলা ২২ ম্যাচের সবই জিতেছে তারা।


