ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। এর আগে আজ (শনিবার) টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা টেস্টের সর্বোচ্চ টিকিটের মূল্য ১ হাজার টাকা। আর সর্বনিম্ন টিকিট মিলবে ৫০ টাকায়।
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া দল। প্রথম টেস্ট শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অসিদের। কিন্তু প্রস্তুতি ম্যাচের ভেন্যু পছন্দ না হওয়ায় কেবল একাডেমি মাঠে অনুশীলনেই নিজেদের প্রস্তুত করেছে দলটি।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সবশেষ সিরিজে টিকেট ছাড়া হয়েছিল অনলাইনেও। এবার কেবল প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে টিকেট কেনা যাবে।
প্রথম টেস্টের টিকিটের দাম:
ইস্টার্ন গ্যালারি: ৫০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৮০ টাকা
সাউদার্ন স্ট্যান্ড: ৮০ টাকা
শহীদ জুয়েল স্ট্যান্ড: ২০০ টাকা
শহীদ মুশতাক স্ট্যান্ড: ২০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৩০০ টাকা
গ্রান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
ডিরেক্টর এনক্লোজার: ৫০০ টাকা
বিসিবি ডিগনিটারিস: ৫০০ টাকা
বিসিবি ডিরেক্টরস লাউঞ্জ: ১ হাজার টাকা
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ: ১ হাজার টাকা


