ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিতে তামিম ইকবাল এখন ইংল্যান্ডে। আট ম্যাচের জন্য তামিমের সঙ্গে চুক্তি করেছে এসেক্স।
শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তামিম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। যদি রোববারের ম্যাচ না খেলেন তাহলে ১৩ জুলাই পর্যন্ত তামিম ভক্তদের অপেক্ষা করতে হবে। সেদিন এসেক্সের প্রতিপক্ষ সমারসেট। এ হিসেবে এসেক্সের হয়ে তামিমের শেষ ম্যাচ ৪ আগস্ট হ্যাম্পশায়ারের বিপক্ষে।
শুক্রবার প্রথম ম্যাচে সারের কাছে ২ উইকেটে হেরেছে এসেক্স। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদেরকে। তামিমকে সেরা একাদশে দেখা যাবে, এ আশায় থাকতেই পারেন তামিম ভক্তরা।
এক নজরে এসেক্সের হয়ে তামিমের ম্যাচের ফিক্সচার


