নিউজ ডেস্ক : ব্লুমফন্টেইন টেস্টে দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
স্কোর: দক্ষিণ আফ্রিকা ৪২৮/৩। (৯০) ওভার। ব্যাটিং: হাশিম আমলা (৮৯) ও ফাফ ডু প্লেসি (৬২)।
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব: সকাল থেকেই ব্লুমফন্টেইনের আকাশে কালো মেঘ। রাতের বৃষ্টিতে পুরো শহরটাই ধুয়ে গিয়েছিল। সকাল থেকেও অবিরাম বৃষ্টি। মানগাউং ওভালের আউটফিল্ড কভার দিয়ে ঢাকা। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে অলস সময় কাটাচ্ছেন।
কোথায় থাকবে দক্ষিণ আফ্রিকা? বাংলাদেশের বিপক্ষে টেস্ট দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান ৭ উইকেটে ৫৮৩। ২০০৮ সালে চট্টগ্রামে এ রান করেছিল প্রোটিয়ারা। ব্লুমফন্টেইনে প্রথম দিনই ৪২৮ রান তুলেছে ফাফ ডু প্লেসির দল। প্রশ্ন একটাই, ৪.৭৫ গড়ে রান তোলা দক্ষিণ আফ্রিকা কোথায় গিয়ে থামবে?
৬০০ রানের ভেতর থামানোর লক্ষ্য: বাজে বোলিংয়ে প্রথম দিনই নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন প্রথম দিনেই। দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী? অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ৬০০ রানের ভেতরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং থামানোর লক্ষ্য বাংলাদেশের।


