টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন জার্মান টেনিস তারকা আঞ্জেলিক কেরবার। টানা খেলা আর ব্যস্ত সূচির ক্লান্তি থেকেই এমন সিদ্ধান্ত জানান কেরবার।
২০১৬ রিও অলিম্পিকের নারী এককে রুপা জিতেছিলেন কেরবার। চলতি বছর সময়টা বেশ ব্যস্ততায় কেটেছে তার। গেল, এক মাসে অংশ নেন তিনটি টুর্নামেন্টে।
হামবুর্গ ওপেন জয়ের পর উইম্বলডনে ওঠেন সেমি-ফাইনালে। সবগুলো টুর্নামেন্টেই থাকতে হয়েছে বায়োবাবলে। যাতে রীতিমত হাঁপিয়ে উঠেছেন ৩৩ বছর বয়সী এই জার্মান সুন্দরী। ফলে টোকিও অলিম্পিকে অংশ না নেয়ার সিদ্ধান্ত তার।


