মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী দিন দুপুরে এক স্কুল শিক্ষকের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সমির উদ্দিন স্মৃতি কলেজ এর বিপরীতে উপজেলার কুশোলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদ আলীর বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ১২ থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ধারণ করছেন, বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে চোরেরা ছাদের উপর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ৩টি তালা ভেঙ্গে স্বর্ণের জিনিস পত্র নিয়ে গেছে । এছাড়া ঘরের কাপড়-চোপড় সহ অন্যান্য আসবাবপত্র এলোমেলো ভাবে ফেলে রেখে যায়।
স্কুল শিক্ষক আসাদ বলেন, আমি ও আমার স্ত্রী কর্মস্থলে ছিলাম। বাড়িতে কোন নগদ টাকা ছিল না, স্ত্রীর ৪ ভরি স্বর্ণালঙ্কার আসবাবপত্র ও কাপড়-চোপড় ছিল। এর মধ্যে শুধুমাত্র স্বর্ণালঙ্কার গুলো নিয়ে গেছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
ঘটনাস্থল পরিদর্শন করে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আবদুস সোবহান জানান, ঘটনাটি দিনের বেলায়। চুরির ঘটনাটি পুলিশ তদন্ত করেছে।


