ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেই থানায় হাজির

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেই থানায় আত্মসমর্পণ করার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (৬ অক্টোবর) রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামের রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। ফতেপুর নিহতের স্বামী হাবিবুর রহমান (৫৮)নিজে রাণীশংকৈল থানায় গিয়ে আত্মসমর্পণ করে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।
রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘি গ্রামের মোঃ হাবিবুর রহমানের পরিবারে পারিবারিক কলহে লেগেই থাকত।এই কলহের জেরে সংসারে ঝগড়া বিবাদ চলে আসছিল।এর একপর্যায়ে আজ বুধবার ভোরে রোকসানা ঘুমিয়ে ছিলেন।সে সময় লোহার রড দিয়ে রোকসানার মাথায় আঘাত করেন, এতে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। এরপরে নিজে থানায় হাজির হয়ে হত্যার সব বিবরণ দেন স্বামী হাবিবুর রহমান।
এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, হত্যার ঘটনাটি নিহত রোকসানার হত্যাকারী
স্বামী হাবিবুর রহমান নিজেই স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং হত্যা মামলার প্রক্রিয়া চলছে।