মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুহিয়ায় বিষপানে করে শাহনাজ পারভীন(১৪)নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত কাল সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরী লুসিয়া থানাধীন আখানাগর ইউনিয়নের ভোটপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
নিহতের মা হাজেরা বেগম জানান, বাসায় পড়তে বসাকে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর তিনি সন্ধ্যায় রান্নার কাজে ব্যস্ত হয়ে যান। রান্না ঘর থেকে মেয়েকে ডাকাডাকি করেন তিনি।মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে, রান্না ঘর থেকে বের হয়ে দেখা যায় ঘরের মাঝে অচেতন অবস্থায় শাহনাজকে পড়ে আছে।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং পরে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


