মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের কাঠবোঝাই একটিভ পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে নিরব বর্মন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পাওয়ার টিলার টি তে আগুন ধরিয়ে দেয়।
আজ রোববার (৬মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের রুহিয়া রোডের কাশিডাঙ্গা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর নিরব বর্মন আকচা ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের নরোত্তম বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ বোঝাই একটি পাওয়ার টিলারের পিছন পিছন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কিশোর নিরব। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রলির চাকার নিচে পড়ে যায় নিরব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পাওয়ারট্রিলারটি তে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় নিহত কিশোরের মরদেহ ও বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ে যাওয়া পাওয়ারট্রিলারটি উদ্ধার করেন।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া পাওয়ার ট্রিলার ও মরদেহ উদ্ধার করেছি কিন্তু পাওয়ার ট্রলি চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


