মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে শুকানপুকুরীর গ্রাম্য পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোবিনের ছেলে গ্রাম্য পুলিশ প্রদীপসহ শচীনদরের ছেলে অলেশ বাংরোড ও টংক রামের ছেলে যাপু।এদের বিরুদ্ধে এই অভিযোগ করেন গৃহবধূ।
বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ই মার্চ গৃহবধূকে তুলে নিয়ে যায় এবং তারা ওই গৃহবধূকে দুইরাত আটকে রাখে গণধর্ষণ ও অমানবিক নির্যাতন করে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে ফেলে পালিয়ে যায়।
পরে ওই গৃহবধূর সাথে কথা বললে তিনি বলেন, আমাকে জোর করে তুলে নিয়ে যায় তারা। আর বলে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে এবং আমার নামে পেপার-পত্রিকা করে দিবে, যা দেখে আমার স্বামী আমাকে মেনে না নিয়ে ছেড়ে দেন এমনকি আমাকে অনেক ভয়-ভীতি দেখায় এতে আমি বাধ্য হয়ে মুখ বন্ধ রাখি। তখন আমার বাসায় কেউ ছিল না এই সুযোগে আমার বাসায় গরু বিক্রি করার ৫৫ হাজার টাকা ও কিছু গহনা ছিল যা নিয়ে যায় তারা।
আমাকে তারা তুলে সাহিদা নামের এক মহিলার বাসায় নিয়ে যায়, সেখানে তারা আমার কাছ থেকে জোর করে কাগজে সই নিয়ে নেয়।
পরে তারা ৩জন মিলে আমাকে ধর্ষণ ও অমানবিক নির্যাতন করে। সেই সাথে আমার কিছু অশ্লীল ছবি তুলে তারা।
এরপর গত (১৮মার্চ) ধর্ষক প্রদীপ আমার শশুড়কে ফোন করে বলে আপনার বৌমাকে ভুল্লি বাজারে পাবেন। পরে ভুল্লি বাজার থেকে ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে বলে জানান ওই গৃহবধূর শ্বশুর কল্যাণ রায়।
পরে গ্রাম্য পুলিশ প্রদীপের সাথে কথা বললে তিনি বলেন, যাপু আমাকে বলেছে ওই গৃহবধূর সাথে তার প্রেমের সম্পর্ক আছে। এবং ওই মহিলাকে আনতে একটু সাহায্য লাগবে। তাই আমি যাপুর কথায় ওই গৃহবধূকে কে তুলে আনতে সাহায্য করি। কিন্তু আমি কোন খারাপ আচরণ করিনি ওই গৃহবধূর সাথে।
পড়ে অলেশের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, অনেক আগে আমার সাথে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল। পরে যা পূজা কিভাবে তার ফোন নাম্বার পেল না কি আমার ফোন থেকেই নিয়েছে বলতে পারছিনা। তবে গণধর্ষণের বিষয়ে আমি কিছুই জানিনার তবে যাপুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগির শশুর কল্যাণ রায় বলেন, আমার বৌমার সাথে অনেক খারাপ আচার আচরণ করেছে তারা।তাই আমরা সমাজে মুখ দেখাতে পারছিনা আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন , বিষটি আমি শুনেছি এবং ভূক্তভোগি পরিবারেরকে আইনের আশ্রয় নিতে বলেছি
পরে পলাশবাড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি আমিও শুনেছি, ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
পরে ওই গৃহবধূর স্বামীর সাথে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি আগে আমার স্ত্রীর সুস্থ হোক।


