মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নে ইউপি সদস্যর মারপিটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ সদস্যর স্ত্রী।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার ও স্হানীয় লোকজন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য বালু মেম্বারের সাথে স্হানীয় ব্যবসায়ী নজরুল ইসলামের জমি-জমা সংক্রান্ত বিরোধ হয়। এই বিরোধ নিয়ে গতকাল সোমবার (২৮ মা যের্চ) বিকালে দু-পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।এর একপর্যায়ে মেম্বার বালু ব্যবসায়ী নজরুলকে মারপিট শুরু করে।
এসময় নজরুলের মেয়ে রেশমী আক্তার মুন্নি তার পুলিশ সদস্য স্বামী আব্দুর রাজ্জাককে মোবাইল ফোনে মারপিটের বিষয়ে জানায়, রেশমীকে ফোন করতে দেখে পুলিশ সদস্য আব্দুর রাজ্জাকের স্ত্রী রেশমীকেও বেধড়ক মারপিট করে বালু মেম্বার। রেশমীকে মারতে দেখে রেশমীর ছোট বোন নিশাদ আক্তার থামাতে গেলে, তাকেও মারপিট শুরু করে মেম্বার। পরে স্হানীয় লোকজন দুই বোনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত ইউপি সদস্য সন্তোষ রায় বালু জানান, নজরুল আমার জমিতে সিমানা লাগিয়েছে। আমি তার প্রতিবাদ করতে তাই। এখানে মহিলারা অযথাই এসেছে আমি তাদেরকে মারিনি।
মারপিটের শিকার ব্যবসায়ী নজরুল বলেন, বালু মেম্বার ও তার লোকজন ক্ষমতার জোরে আমার জমি দখল করতে এসেছিল। এতে আমি বাধা দেওয়ায় তারা আমাকে মারপিট করেছে। কিন্তু আমার মেয়েরা তো কোন বাধা দেয়নি,তারা সেখানে শুধু উপস্থিত ছিল। আমাকে মারপিট করতে দেখে আমার মেয়ে আমার জামাইকে ফোন দেয় সেই কারণে তারা আমার মেয়েদেরকে মেরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আকচা ইউনিয়নের চেয়ারম্যান শ্রী সুব্রত কুমার বর্মণ জানান, এর আগে দুই পক্ষকে নিয়ে এ বিষয়ে বসা হয়েছিল। আমি এ বিষয়ে মীমাংসা করে দিয়েছিলাম। উভয় পক্ষ মেনে নিয়েছিলেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে আবার কেন বিবাদের সৃষ্টি হলো তা জানা নেই।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


