মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ২৯মাইল কদমতলী নামক এলাকায়।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন দিনাজপুর বীরগঞ্জের নিজপাড়া এলাকার সঞ্জয় (২৮)ও শাহাদাত হোসেন (২৫)।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা বরাতে জানা গেছে , আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন মৃত সন্জয় ও শাহাদাত। এমন সময় ২৯ মাইল কদমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই মোটরসাইকেল আরোহী। বিষয় নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীরুল ইসলাম জানিয়েছেন মামলার প্রস্তুতি চলছে।


