ঠাকুরগাঁওয়ে সহিংসতামুক্ত ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে মানববন্ধন

মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সহিংসতা মুক্ত চলমান ইউনিয়ন পরিষদের সুষ্ঠ নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ বুধবার(২২ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় অধিকার সুরক্ষা পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আবু মহিউদ্দিন, আইনজীবী ইমরান হোসেনসহ অন্যান্য বক্তারা বলেন, গেল তিত্বীয় দফা নির্বাচনে জেলার পীরগঞ্জ উপজেলায় ঘিডোব সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রে বিজিবির গুলিতে এক শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়, যা অনাকাঙ্খিত একটি ঘটনা।
আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ইউপি নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নে সহিংসতার খবর আসলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন একটা কার্যত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। তাই আগামী ২৬ ডিসেম্বর ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্রে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েনের মাধ্যমে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের দাবি করেন বক্তারা। সেই সাথে পরবর্তি সংহিসতা ঠেকাতে উদ্যোগ নেয়ার দাবিও জানান বক্তারা।
মানববন্ধনে লেখক, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী ও শুসীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।