মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বালিয়াডাঙ্গী – হরিপুরের স্থানীয় এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম, ২৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টার সময় হরিপুর উপজেলার হলরুমে মাসিক সভা মিটিংগে প্রধান অতিথি হিসাবে এ শুভ উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, হরিপুর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল করিম, হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান, অধ্যক্ষ শহিদুল রহমান জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানগণ হরিপুর উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
এর বাহিরে হরিপুর উপজেলার ডেপুটি কমান্ডার সোলেমান , হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, যুবলীগ সম্পাদক আজাদ আলী , ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃন্দ ।


