ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা

ঠাকুরগাঁওয়ে পূর্বঘোষিত বিএনপির কর্মসূচি ঘিরে চলছে ১৪৪ ধারা জারি। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরিয়ার রহমান এ আদেশ জারি করেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সকাল থেকে সদরের রুহিয়ায় কর্মসূচির স্থান ঘিরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই দল একই স্থানে কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ হবে।