ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে সড়ক ডিভাইডারের (সড়ক বিভাজক) সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে চালকের সহকারী (হেলপার) আনোয়ার হোসেন আনু (৫০) নিহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের চৌধুরীহাট বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার পঞ্চগড়ের জগদল গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, রাজশাহী থেকে পঞ্চগড়মুখী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের ওই সহকারীর মৃত্যু হয়। খবর পয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


