ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ হয়।

সমাপনী খেলায় পয়েন্টে শীর্ষে থাকা ব্রাদার্স ইউনিয়ন চাম্পিয়ন ও রুহিয়া প্রগতি সংঘ রানার্স আপ হয়।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন সহ আরও অনেকে।