আনোয়ার হোসেনঃ হরিপুর উপজেলা আওয়ামীলীগ অফিসে সভা চলাকালীন সময়ে দলীয় শৃংখলা ভঙ্গকারী হামলায় ব্যাপক ভাঙ্গচুরঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা আওয়ামীলীগ অফিসে সভা চলা কালীন সময় উপজেলা আওয়ামীলীগ অফিসে হামলা করে।
এই হামলার বিষয়ে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, প্রকত ঘটনা হলো গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করি।অপর দিকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কা বিপক্ষে কিছু নেতা কর্মী ঘোড়া মার্কা প্রার্থীর পক্ষে নির্বাচন করে । কিন্ত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী জয় লাভ করে।

নির্বাচনের পরে হরিপুর উপজেলা আওয়ামীলীগ কার্য্যকরী পরিষদে সভা ডেকে নির্বাচন যারা দলীয় শৃংখলা ভঙ্গ করে। দলে গঠনতন্ত্র অনুযায়ী যারা দলীয় শৃংখলা ভঙ্গ কারীদের তাদের কে সঠিক ভাবে নির্ণয়ের জন্য কার্য্যকরী কমিটির সভায় চার সদস্য তদন্ত টিম গঠন করা হয়। এবং তিন সপ্তাহের মধ্যে রির্পোট দাখিলের জন্য বলা হয়। সেই তদন্ত টিম তাদের তদন্ত শেষে প্রতিবেদন হরিপুর উপজেলা আওয়ামীলীগ বরাবরে রিপোর্ট দাখিল করেন, উক্ত প্রতিবেদন পাওয়ার পর হরিপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সভায় দলীয় শৃংখলা ভঙ্গকারীদের দলীয় পদ থেকে অব্যবাহতি দিয়ে জেলায় ও কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্র মোতাবেক জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।আমি আজ ৯-১০-২০১৯ ইং উপজেলা আওয়ামীলীগের সভা ডেকে ছিলাম। সেই দলীয় বিশৃঙ্খলা কারীরা সঙ্গবদ্ধ হয়ে আজ দলীয় কার্যালয় হামলা করে।


